Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

Two killed in accident: মুর্শিদাবাদের রেজিনগরে পথ দুর্ঘটনায় মৃত্যু দু'জনের, বিক্ষোভ স্থানীয়দের

Two killed in road accident in Rezinagar, Murshidabad, protests by locals
Two killed in road accident in Rezinagar, Murshidabad, protests by locals

 

মুর্শিদাবাদ, ৯ এপ্রিল: মুর্শিদাবাদের রেজিনগরে লরি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দু'জন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার মরাদিঘির ভাঙা সাঁকোর কাছে। ওই দুর্ঘটনাটি ঘটার পর স্থানীয়রা বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেজিনগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

রাস্তার বেহাল দশার কারণেই রেজিনগরে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর ডাম্পার ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দু’জনের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের রেজিনগর থানার ৩৪ নম্বর জাতীয় সড়ক মরাদিঘী ভাঙা সাঁকোর মোড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বহরমপুরের দিকে একটি লরি যাওয়ার সময় উল্টো দিক থেকে একটি পাথর বোঝাই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় লরির চালক ও খালাসির। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল ছাড়িয়ে পড়ে।

You might also like!