Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

Game

1 hour ago

T20 World Cup 2026 Opening Ceremony: শনিবার পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের

T20 World Cup 2026 kick-start from Saturday
T20 World Cup 2026 kick-start from Saturday

 

নয়া দিল্লি, ৭ ফেব্রুয়ারি  : শনিবার পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। এবারের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। মোট ২০টি দলের অংশগ্রহণে ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারত এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কলম্বোর ঐতিহাসিক এসএসসি গ্রাউন্ডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে প্রথম আসরের রানার্স-আপ পাকিস্তান ও নেদারল্যান্ডস। ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ১১টায়।

এবারের আসরে খেলছে না বাংলাদেশ। নিরাপত্তাশঙ্কায় ভারতে দল পাঠাতে রাজি হয়নি বাংলাদেশ। বাংলাদেশের জায়গায় খেলছে স্কটল্যান্ড। সেই জের ধরে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলাতে অস্বকৃতি জানিয়েছে পাকিস্তান। আর তাতেই বিশাল ক্ষতি মুখে পড়তে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কমেছে বিশ্বকাপের টিকিট বিক্রিও।

এদিকে প্রথমবারের মতো ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে ইতালি। চার গ্রুপে ভাগ হয়ে এবারের বিশ্বকাপে অংশ নিয়েছে মোট ২০ দল। প্রত্যেক গ্রুপে থাকছে চারটি করে দল।

‘এ’ গ্রুপে রয়েছে : ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র।

‘বি’ গ্রুপে: শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান।

‘সি’ গ্রুপে: স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।

‘ডি’ গ্রুপে : সাউথ আফ্রিকা, নিউ জিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী ও কানাডা।

প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সুপার এইট পর্বে খেলবে। সুপার এইটে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে আটটি দল। প্রত্যেক গ্রুপের শীর্ষ দুদল সেমিফাইনালে খেলবে। এরপর দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সুপার এইট পর্ব। সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৪ ও ৫ মার্চ। ৮ মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের। ভারতে পাঁচটি ও শ্রীলঙ্কায় তিনটি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো হবে।

You might also like!