West Bengal

6 days ago

West Bengal Assembly Election: বালির স্কুলে উত্তেজনা, তৃণমূলের এজেন্টকে লাঠিপেটার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

EVM glitch sparks clash in Bally
EVM glitch sparks clash in Bally

 

হাওড়া, ২৯ এপ্রিল : বুধবার সকাল থেকে হাওড়া শহরের বিভিন্ন বুথে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। ঘণ্টা দু'য়েক শান্তিপূর্ণ ভাবে ভোট হলেও তাল কাটল বালির মোহনলাল দেওরালিয়া স্কুলে। বুথের ভিতরে তৃণমূলের এক এজেন্টকে কেন্দ্রীয় বাহিনী লাঠিপেটা করায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী বেধড়ক লাঠি চালায়। ঘটনাস্থল থেকে পুলিশ তিন জনকে আটক করেছে। তৃণমূলের দাবি, কেন্দ্রীয় বাহিনীর লাঠির আঘাতে দু'জন কর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। বিজেপির দাবি, এই স্কুলে প্রায় সাড়ে তিন হাজার ভোট আছে। তাই তৃণমূল এখানে গোলমাল পাকাচ্ছে।

You might also like!