Annapurna Yojana | অন্নপূর্ণা প্রকল্পে আরও ৮ লক্ষ নাম, মুখ্যমন্ত্রীর ঘোষণায় বাড়ল উপভোক্তার সংখ্যা

Annapurna Yojana
Annapurna Yojana

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। এর ফলে রাজ্যে এই প্রকল্পের মোট সুবিধাপ্রাপকের সংখ্যা বেড়ে প্রায় ১ কোটি ৬৪ লক্ষে পৌঁছেছে বলে দাবি করা হচ্ছে। সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রায় ১ কোটি ৫৬ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেতেন। পুজোর মাসে নতুন করে নাম যুক্ত হওয়ায় আরও বহু মহিলা আর্থিক সহায়তার আওতায় এলেন। 

কোনও যোগ্য মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হবে না। এমনটাই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুযায়ী সরকার কাজও করছে। ধাপে ধাপে ক্রমশ বাড়ছে প্রাপকের সংখ্যাও। নবান্ন সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে এখনও পর্যন্ত ১৫ লক্ষেরও বেশি আবেদন জমা পড়ে রয়েছে। সেই আবেদনগুলি দ্রুত খতিয়ে দেখার প্রক্রিয়া চলছে বলেও জানা গিয়েছে। আবেদন যাচাইয়ের পাশাপাশি প্রকল্পের সুবিধা থেকে যাতে কোনও যোগ্য মহিলা বঞ্চিত না হন, সেদিকেও নজর রাখছে রাজ্য প্রশাসন।

এদিকে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য সম্প্রতি বিশেষ পোর্টাল চালু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই সেই পোর্টালের মাধ্যমে প্রায় ২০ হাজার অভিযোগ জমা পড়েছে। জমা পড়া অভিযোগগুলিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে প্রশাসন। বলে রাখা প্রয়োজন, রাজ্যে পালাবদলের পর অন্নপূর্ণা যোজনা প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার। যোগ্য মহিলাদের মাসিক ৩ হাজার টাকা মাসিক অনুদান দেওয়া শুরু করেছে। সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে টাকা ডিবিটির মাধ্যমে পৌঁছে যাচ্ছে। অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন জমা পড়েছিল। মাঝে বিশেষ ক্যাম্পও রাজ্য সরকার করে। সেখানেও নতুন করে বহু মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…