Breaking News

 

Rahul Gandhi Assets: রাহুল গান্ধীর সম্পত্তি নিয়ে মামলা করতেই ধমক! আইনজীবীকে তোপ সুপ্রিম কোর্টের

Chief Justice of India Surya Kant. (Right) Rahul Gandhi
Chief Justice of India Surya Kant. (Right) Rahul Gandhi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :  ‘সস্তা প্রচারের চেষ্টা’—রাহুল গান্ধীর বিরুদ্ধে সম্পত্তি সংক্রান্ত মামলায় আইনজীবীকে এভাবেই ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। কংগ্রেস সাংসদের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে দায়ের হওয়া মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তালিকাভুক্তির আবেদন করেছিলেন ওই আইনজীবী। সেই আবেদন ঘিরেই অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। শুধু ভর্ৎসনাই নয়, দ্রুত শুনানির জন্য মামলাটি তালিকাভুক্ত করার আর্জি নিয়ে শুনানির লাইভস্ট্রিমিং বন্ধ রাখারও নির্দেশ দেন তিনি। 

মঙ্গলবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি স্পষ্ট জানান, যে ভাবে এই বিষয়টি তোলার চেষ্টা হচ্ছে, তার কোনও স্পষ্ট ভিত্তি বা সারবত্তা নেই। কড়া মন্তব্য করে শীর্ষ আদালত ওই আইনজীবীকে প্রশ্ন করেন, “আপনি কি এই বিষয়ে কোনও খবরের চ্যানেলের সঙ্গে পরামর্শ করে এসেছেন? আপনি শুধুমাত্র সংবাদমাধ্যমের নজর কাড়ার জন্যই এই বিষয়টি তুলতে চাইছেন।” প্রধান বিচারপতির প্রশ্ন করেন, “আপনি কি এই বিষয়ে কোনও খবরের চ্যানেলের সঙ্গে পরামর্শ করে এসেছেন? শুধুমাত্র সংবাদমাধ্যমের নজর কাড়ার জন্যই এই বিষয়টি তুলতে চাইছেন।” 

এর পরেই সুপ্রিম কোর্টের ‘মেনশনিং’ প্রক্রিয়াটির লাইভ সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেন তিনি। প্রসঙ্গত উপযুক্ত ভিত্তি ছাড়াই বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি’ সংক্রান্ত মামলাটি উত্থাপন করার জন্য আইনজীবীকে ভর্ৎসনা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। এর আগে এলাহাবাদ হাই কোর্ট কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-কে রাহুলের আয়ের উৎসের অতিরিক্ত সম্পত্তি রয়েছে কি না, সেই অভিযোগ খতিয়ে দেখতে এবং তা যাচাই করার নির্দেশ দিয়েছিল। হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল গান্ধী। সেই আবেদনের শুনানির পর শীর্ষ আদালত হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে আইনি স্বস্তি দেয়। কর্নাটকের বিজেপি কর্মী এস বিঘ্নেশ শিশিরের একটি অভিযোগের ভিত্তিতে এই মামলা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…