Coochbehar News: কোচবিহারে চলল গুলি, তদন্ত শুরু পুলিশের

Bullets fell on the road
Bullets fell on the road

 

কোচবিহার, ২৮ অক্টোবর : রাতের অন্ধকারে গুলি চালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহার শহর সংলগ্ন বিনপট্টি সারদা নগর এলাকায়। মঙ্গলবার গভীর রাতে ওই ঘটনা ঘটে। স্থানীয়দের একাংশের দাবি, ফাঁকা রাস্তায় পরপর কয়েক রাউন্ড গুলি চালিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। নিছক আতঙ্ক তৈরির উদ্দেশ্য, না অন্য কোনও কারণে ওই ঘটনা তা অবশ্য স্পষ্ট হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ।

পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে সেখান থেকে বেশ কয়েকটি গুলির খোল উদ্ধার করেন। তবে রাতের অন্ধকারে কাদের উসকানিতে বা কোন উদ্দেশ্যে প্রকাশ্য রাস্তায় এই বন্দুকবাজির ঘটনা ঘটল, তা নিয়ে স্থানীয়দের মনে গভীর শঙ্কা ও একাধিক প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং এর নেপথ্যে থাকা দুষ্কৃতীদের চিহ্নিত করতে ইতিমধ্যেই তদন্তের জাল বিস্তার করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…