Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

3 months ago

Ghaziabad Triple Suicide: মর্মান্তিক! গাজিয়াবাদে ৯-তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু তিন বোনের

Ghaziabad Sisters Suicide Shock
Ghaziabad Sisters Suicide Shock

 

গাজিয়াবাদ, ৪ ফেব্রুয়ারি : উত্তর প্রদেশের গাজিয়াবাদে ঘটে গেল মর্মান্তিক ও রোমহর্ষক ঘটনা। আবাসনের ৯-তলা থেকে একইসঙ্গে ঝাঁপ দিল তিন নাবালিকা বোন, মৃত্যু হয়েছে তিনজনেরই। বুধবার ভোররাত ২টো নাগাদ গাজিয়াবাদের লোনি এলাকার টিলা মোড় থানা এলাকায় ভারত সিটি রেসিডেন্সিয়াল টাউনশিপে এই ঘটনাটি ঘটে। কী কারণে তিন বোন একইসঙ্গে ঝাঁপ দিল, তা এখনও জানা যায়নি। তবে, প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তারা একটি অনলাইন টাস্ক-ভিত্তিক গেম খেলত।

একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে, তিন বোন একসঙ্গে সবকিছু করত, তাঁরা স্নান, খাওয়া, ঘুমানো এবং অন্যান্য দৈনন্দিন কাজকর্ম সবই একসঙ্গে করতো। তাঁদের বাবা-মা অনলাইন গেমিং আসক্তির বিরুদ্ধে আপত্তি জানাতেই তিন বোন একসঙ্গে ৯-তলা থেকে ঝাঁপ দেয়। মৃত তিন বোনের নাম - পাখি (১২), প্রাচী (১৪) এবং বিশিকা (১৬)। বুধবার সকালে মৃত তিন মেয়ের বাবা বলেন, "তাঁরা আমাকে বলেছিল, 'বাবা, আমরা কোরিয়ান ছাড়তে পারব না। কোরিয়ান আমাদের জীবন। কোরিয়ান আমাদের কাছে সবকিছু। তুমি আমাদের এর থেকে আলাদা করতে পারবে না। আমরা আমাদের জীবন দিয়ে দেব। আমি সুইসাইড নোটটি দেখেছি। এটি খুবই দুঃখজনক। আমি সমস্ত অভিভাবকদের কাছে আবেদন করছি, তারা সাবধান থাকুন এবং নিশ্চিত করুন যে শিশুরা গেমের প্রতি এত গভীরভাবে আসক্ত না হয়।"

এসিপি অতুল কুমার বলেন, "বুধবার ভোররাত ২:১৫ মিনিট নাগাদ ভারত সিটির টাওয়ার বি১-এর ৯০৭ নম্বর ফ্ল্যাটের নবম তলার বারান্দা থেকে তিন নাবালিকা মেয়ের ঝাঁপ দেওয়ার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় যে, ১৬, ১৪ এবং ১২ বছর বয়সী তিন মেয়েকে নিচতলায় মৃত অবস্থায় পাওয়া গেছে।"

You might also like!