Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

kolkata

2 hours ago

Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ৮ ফেব্রুয়ারি : কলকাতায় আপাতত ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার দাপট কমে এসেছে। যদিও উত্তরবঙ্গে এখনও সতর্কতা রয়েছে। উত্তরের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তার ফলে দৃশ্যমানতা কমে আসতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। ঘন কুয়াশা আপাতত কোথাও দেখা যাবে না। রাজ্যের সর্বত্র আবহাওয়া থাকবে মূলত শুকনো। রবিবার কোথাও বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার রাতের তাপমাত্রা অন্তত দুই ডিগ্রি করে কমতে পারে। আবহবিদেরা মনে করছেন, তার পর তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। কুয়াশা না থাকলেও সকালের দিকে শীতের আমেজ অনুভূত হতে পারে সর্বত্র। বেলা বাড়লে রোদের সঙ্গে সঙ্গে অবশ্য সেই আমেজ উধাও হবে।রবিবার রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির কাছাকাছি নামতে পারে।উত্তরবঙ্গেও বজায় থাকবে শীতের দাপট। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা এবং দুই দিনাজপুরে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস।

You might also like!