kolkata

2 hours ago

Kolkata Weather: শুক্রবার সকালের ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বেশ কিছু এলাকা

Several areas of Kolkata were waterlogged due to heavy rain
Several areas of Kolkata were waterlogged due to heavy rain

 

কলকাতা, ১৯ জুন : টানা কয়েক দিনের গুমোট গরমের পর বৃহস্পতিবারের বৃষ্টিতে কলকাতায় কিছুটা স্বস্তি মিলেছিল। এরপর শুক্রবার সকালে শহরের বিভিন্ন অংশে ভারী বৃষ্টি হওয়ায় গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা অনেকটাই কম রয়েছে এবং সেই অর্থে কোনও ভ্যাপসা গরম নেই।শুক্রবার সকালের ভারী বৃষ্টিতে কলকাতার চিত্তরঞ্জন অ্যাভিনিউ, এম জি রোড, ঠনঠনিয়া কালীবাড়ি-সহ বিভিন্ন এলাকায় জল জমে গিয়েছে বলে জানা গেছে। তবে, কলকাতা পুরসভার তরফে জল নামাতে বিভিন্ন জায়গায় পাম্প মজুত করা হয়েছে। পুরসভার দাবি, জল দ্রুত নামছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিস জানিয়েছে, মূলত মেঘলা আকাশ থাকবে এদিন। দক্ষিণের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!