Game

1 hour ago

FIFA World Cup 2026: বসনিয়ার বিরুদ্ধে জয় সুইজারল্যান্ডের, উঠে গেল শীর্ষস্থানে

Switzerland vs Bosnia and Herzegovina, FIFA World Cup 2026
Switzerland vs Bosnia and Herzegovina, FIFA World Cup 2026

 

কলকাতা, ১৯ জুন : লস অ্যাঞ্জেলসে বৃহস্পতিবার রাতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ‘বি’ গ্রুপের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে সুইজারল্যান্ড। এই দারুণ জয়ে বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার পথে বড় এক ধাপ এগিয়ে গেল সুইসরা। বড় ব্যবধানে বসনিয়া হারলেও ম্যাচে লড়াই করেছে ৮০ মিনিট পর্যন্ত। ম্যাচের ৮০ মিনিটের পর থেকে ১০ জনের দল হয় বসনিয়া। ৭৩ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল স্কোরলাইন। বাকি সময়ে হয়েছে পাঁচ গোল, যার তিনটি গোল এসেছে ৯০ থেকে ৯৭ মিনিটের মধ্যে।

৮০ মিনিটে বদলি নামার পর তিন মিনিটের মধ্যে দলকে এগিয়ে দেন সুইজারল্যান্ডের সবচেয়ে কম বয়সী(২০) খেলোয়াড় ইয়োহান মানজাবি। এরপর রুবেন ভার্গাস বাড়ান ব্যবধান। এরপর মানজাবি নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করার পর, ব্যবধান কমান বসনিয়ার বদলি খেলোয়াড় এরমিন মাহমিচ। একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে স্কোরশিটে নাম লেখান সুইস অধিনায়ক গ্রানিত জাকা। প্রথম ম্যাচে কাতারের বিপক্ষে শেষ মুহূর্তে গোল খেয়ে ১-১ ড্র করেছিল সুইজারল্যান্ড। আর কানাডার বিপক্ষে এগিয়ে গিয়ে ১-১ ড্র করেছিল বসনিয়া। এর ফলে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেল সুইজারল্যান্ড।

You might also like!