Game

1 hour ago

Canada vs Qatar World Cup: ফিফা বিশ্বকাপ, কাতারের বিরুদ্ধে জয় কানাডার

Canada's historic 6-0 World Cup win over Qatar
Canada's historic 6-0 World Cup win over Qatar

 

কলকাতা, ১৯ জুন : লিওনেল মেসির পর চলতি বিশ্বকাপে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন কানাডার জোনাথন ডেভিড। বাকি গোল করেছেন লারিনও, নাথান সালিবা ও একটি গোল হয়েছে আত্মঘাতী। সব মিলিয়ে কাতারের বিপক্ষে দারুণ জয়ে গ্রুপশীর্ষে উঠে এসেছে কানাডা। শুক্রবার ভোরে ভ্যাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে কাতারকে ৬–০ গোলে উড়িয়ে দিয়েছে সহ-স্বাগতিক দেশটি।

ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় কানাডা। খেলতে থাকে আক্রমণাত্মকভাবে। ১৬ মিনিটে জোনাথন ডেভিডের জোরাল শট কাতার গোলকিপার মাহমুদ আবুনাদা পুরোপুরি রুখতে পারেননি। ফিরতি বলে সুযোগ কাজে লাগিয়ে গোল করেন লারিন। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে আগের ম্যাচেও সমতাসূচক গোলটি করেছিলেন তিনি। এরপর আবারও আক্রমণে গিয়ে ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কানাডা। গোলটি করেন জোনাথন ডেভিড। এরপর কাতার আরো বিপদের সম্মুখীন হয়। তেজন বুকানানকে বক্সের কাছে ফাউল করেন হোমাম আহমেদ। ফাউলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। ফলে প্রথমার্ধেই ১০ জনের দল হয়ে যায় কাতার। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি করে কানাডাকে ৩–০ ব্যবধানে এগিয়ে দেন জোনাথন ডেভিড। বিরতির আগেই ডেভিডের জোড়া গোল এবং লারিনের এক গোল নিয়ে বড় লিড পায় কানাডা।

বিরতির পর আরো বিপদের মধ্যে পড়ে কানাডা। ম্যাচের ৫৩ মিনিটে দ্বিতীয় লাল কার্ড দেখার জন্য ৯ জনের দলে পরিণত হয় কাতার। এই সুযোগ নিয়ে জালে চতুর্থবার বল গোলে বল পাঠায় স্বাগতিকরা। ফ্রি–কিক থেকে ৬৪ মিনিটে চতুর্থ গোলটি করেন নাথান সালিবা। এরপর ৭৫ মিনিটে কাতারের মোহাম্মদ মানাইয়ের আত্মঘাতী ভুলে কাতার হজম করে ম্যাচের পঞ্চম গোল। যোগ করা সময়ে তৃতীয় গোলটি করে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন জোনাথন ডেভিড। লিওনেল মেসির পর এই বিশ্বকাপে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-এর শীর্ষে ছিল সুইজারল্যান্ড। কিন্তু অল্প সময়ের ব্যবধানে এ ম্যাচে কাতারকে ৬–০ গোলে উড়িয়ে দিয়ে সেই অবস্থান দখল করেছে স্বাগতিক কানাডা। কারন,বড় ব্যবধানে জয়ের সুবাদে গোল ব্যবধানে এগিয়ে থাকার জন্য গ্রুপের শীর্ষে চলে যায় কানাডিয়ানরা।

You might also like!