Game

1 hour ago

Lionel Messi: মাঠে ফিরেই মেসির গোল, দারুণ জয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ আর্জেন্টিনার

Lionel Messi celebrates his goal
Lionel Messi celebrates his goal

 

নয়া দিল্লি , ১০ জুন : বিশ্বকাপের আগে প্রস্তুতিটা ভালোই হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। প্রথম ম্যাচে হন্ডুরাসের পর আইসল্যান্ডকেও সহজেই হারাল লিওনেল স্ক্যালোনির দল। তবে জয়ের চেয়েও বড় স্বস্তি অধিনায়ক লিওনেল মেসির চোট কাটিয়ে মাঠে ফিরে গোল পেয়েছেন। বুধবার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধে ভ্যালেন্টিন বার্কো দারুণ এক গোলে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে বদলি নেমে স্পটকিক থেকে দ্বিতীয় গোলটি করেন মেসি। আর নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে আইসল্যান্ডের জালে বল পাঠান থিয়াগো আলমাদা। এই জয়েই প্রস্তুতি শেষ আর্জেন্টিনার। আগামী ১৭ জুন কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

You might also like!