kolkata

1 hour ago

Jyotipritya Mallick: তৃণমূলের সব পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত জ্যোতিপ্রিয় মল্লিকের

Jyotipriya Mallick resigns from all Trinamool posts
Jyotipriya Mallick resigns from all Trinamool posts

 

কলকাতা, ১৯ জুন : তৃণমূল কংগ্রেসে ভাঙনের মধ্যেই আরও এক বড় ধাক্কা। সময় যত এগোচ্ছে, রাজ্য রাজনীতির আঙিনায় ক্রমশ যেন নিঃসঙ্গ হয়ে পড়ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ রাজনৈতিক জীবনে যাঁরা ছায়ার মতো তাঁর পাশে থেকেছেন, প্রতিকূল পরিস্থিতিতে এক এক করে তাঁরাই এখন দূরত্ব বাড়াচ্ছেন। সেই তালিকাতে এবার সংযোজন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ দলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলের অন্যতম হিসেবে পরিচিত জ্যোতিপ্রিয়ের এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

শুক্রবার দলীয় সূত্রে জানা গেছে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি চিঠি পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয়। ইস্তফাপত্রে জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন। সম্প্রতি, তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে স্থান পেয়েছিলেন জ্যোতিপ্রিয়। কিন্তু, শারীরিক অসুস্থতার জন্য তিনি দায়িত্ব নিতে অপারগ, চিঠিতে জ্যোতিপ্রিয় মল্লিক এমনটাই জানিয়েছেন বলে জানা যাচ্ছে।

You might also like!