Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

3 months ago

DA Case Verdict: অবিলম্বে মেটাতে হবে ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা, সুপ্রিম কোর্ট

Supreme Court of India
Supreme Court of India

 

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি : অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। বৃহস্পতিবার শীর্ষ আদালতের তরফে একটি কমিটি গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা এবং আরও দুই বিচারপতি থাকবেন এই কমিটিতে। তাঁরাই রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয় স্থির করবেন। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, ডিএ সরকারি কর্মীদের আইনি অধিকার। ৩১ মার্চের মধ্যে ২৫ শতাংশ মহার্ঘ ভাতা মেটানোর নির্দেশ সর্বোচ্চ আদালতের।

পুরনো রায়ই বৃহস্পতিবার বহাল রইল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার আদালত স্পষ্ট জানায়, বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতে হবে রাজ্য সরকারকে। বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে চার সদস্যের কমিটি হবে। সুপ্রিম কোর্ট জানায়, রোপা রুল নিয়ে অনুযায়ী ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার।

You might also like!