
কলম্বো, ৯ ফেব্রুয়ারি : আয়ারল্যান্ডের পেসার ব্যারি ম্যাককার্থির বলে শূন্য রানে আউট হওয়ার পর রবিবার শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা অনাকাঙ্ক্ষিত একটি রেকর্ডের করলেন এককভাবে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৫ ম্যাচে এই নিয়ে ১৬ বার শূন্য রানে আউট হলেন শানাকা। সবচেয়ে বেশি শূন্যের রেকর্ডটি এতদিন ছিল রুয়ান্ডার জাপি বিমেনইয়ামানার সঙ্গে। এবার সেটি হয়ে গেল শানাকার। বিমেনইয়ামানা ১৫ বার শূন্য রানে আউট হন ১০০ ম্যাচে। ১৬২ ম্যাচে ১৪ বার শূন্য রান করে এই তালিকার তিন নম্বরে আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন চার জন, তাদের একজন বাংলাদেশের সৌম্য সরকার।
