Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

West Bengal

1 year ago

Duranto Express : চলন্ত ট্রেনের চাকায় আগুন পানাগড়ে! দুরন্ত এক্সপ্রেস থমকে আতঙ্কে যাত্রীরা

Duranto Express (File Picture)
Duranto Express (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের বিপত্তির শিকার এক্সপ্রেস ট্রেন। একটি বগির নিচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায় দুরন্ত এক্সপ্রেসে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এক্সপ্রেস ট্রেন থামিয়ে খবর দেওয়া হয় রেলের আধিকারিকদের। আগুন নিভিয়ে ফের ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়। যাত্রী ভর্তি বগির নিচে চাকায় আচমকা আগুন আগুন লাগে পানাগড় রেল স্টেশনে ঢোকার মুখে। রেলের আধিকারিকদের খবর দেওয়া হলে আগুন নেভানোর পর ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

বৃহস্পতিবার সকালে হাওড়া থেকে দিল্লিগামী সকাল সাড়ে আটটার দুরন্ত এক্সপ্রেস পানাগড় স্টেশন ঢোকার মুখেই কিছু যাত্রী লক্ষ্য করেন একটি বগির নিচ থেকে ধোঁয়া বের হচ্ছে। ওই বগির চাকা থেকে আগুনের ফুলকি দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে গোটা ট্রেনের মধ্যে। যাত্রীরা কর্তব্যরত আরপিএফকে খবর দেয়। ট্রেন সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয়।

আরপিএফ রেলের ইঞ্জিনিয়ারদের খবর দেন। তাঁরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখেন। কোচের ব্রেক বাইন্ডিং-এ আগুন ধরে যায় বলেই রেলওয়ে সূত্রে জানা গিয়েছে। রেলের আধিকারিকরা সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ লেগে পড়েন। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর দুরন্ত এক্সপ্রেস রওনা দেয় দিল্লির উদ্দেশে।


You might also like!