Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Country

1 hour ago

Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট

Masood Azhar's Jaish-e-Mohammed is behind the Delhi blasts.
Masood Azhar's Jaish-e-Mohammed is behind the Delhi blasts.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:লাল কেল্লা বিস্ফোরণে জইশ-যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ; মাসুদের 'মহিলা ব্রিগেড' নিয়ে জারি হাই অ্যালার্ট! পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ যে এখনও সক্রিয়, রাষ্ট্রসংঘের রিপোর্টে তা আবারও স্পষ্ট হলো। গত ৯ নভেম্বরের দিল্লি বিস্ফোরণের দায় স্বীকারের পাশাপাশি মাসুদের ঘোষণা করা 'মহিলা ব্রিগেড' বা 'জামাত-উল-মোমিনাত' নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, এই নারী শাখাটি নাশকতামূলক কাজে মদত দিতেই তৈরি করা হয়েছে। বিশেষ করে অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে এই বিষাক্ত মতাদর্শ ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা রুখতে ভারতকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্প্রতি ওই রিপোর্টটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে জমা পড়েছে। সেখানে দাবি করা হয়েছে, সম্প্রতি বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে মাসুদ আজাহারের সংগঠন জইশ। তার মধ্যে রয়েছে গত বছর ৯ নভেম্বরের দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের (Delhi Red Fort Blast) ঘটনাও। রাষ্ট্রসংঘের রিপোর্টটিতে আরও বলা হয়েছে, গত ৮ অক্টোবর জইশ প্রধান মাসুদ আজাহার আনুষ্ঠানিকভাবে মহিলাদের নিয়ে নতুন এক এক শাখা গঠনের ঘোষণা করেছেন। যার নাম ‘জামাত-উল-মোমিনাত’। বিভিন্ন সন্ত্রাসী হামলায় সহায়তা করার জন্য এই সংগঠনটিকে গঠন করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে নিরাপত্তা পরিস্থিতির উপর বড়সড় প্রভাব ফেলতে পারে।

জানা গিয়েছে, ‘জামাত-উল-মোমিনাত’ জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ এবং দক্ষিণ ভারতের কিছু অংশে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে ভারতে তাদের কার্যকলাপ বৃদ্ধির চেষ্টা করছে তারা। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিজেদের ভাবনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে বলে ধারণা বিশেষজ্ঞদের। বিশেষজ্ঞদের মতে, এই ব্রিগেড ধর্মের নামে মহিলাদের প্রলুব্ধ করে নিজেদের দলে যোগ দেওয়ানোর চেষ্টা করবে। পাশাপাশি, শিক্ষিত এবং শহুরে মুসলিম মহিলাদের টার্গেট করা হবে বলেও মনে করা হচ্ছে।

সূত্রের খবর, এই মহিলা ব্রিগেডের নেতৃত্ব রয়েছে মাসুদ আজাহারের বোন সাদিয়া আজাহার। অপারেশন সিঁদুরে সাদিয়ার স্বামী ইউসুফের মৃত্যু হয়। এই ব্রিগেডে ইতিমধ্যেই নাম লেখানো শুরু করেছে সংগঠনের শীর্ষ নেতাদের স্ত্রীরা। পাশাপাশি, ভাওয়ালপুর, করাচি, মুজফফরাবাদ-সহ দেশের বিভিন্ন এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের দলে টানার চেষ্টা করছে জইশ।

You might also like!