Country

2 hours ago

Shocking Incident: আম্বালায় 'মদ্যপ' পুলিশ কর্মীর গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু যুবতীর

Young woman dies in Ambala accident
Young woman dies in Ambala accident

 

আম্বালা, ১২ ফেব্রুয়ারি : হরিয়ানার আম্বালায় 'মদ্যপ' পুলিশ কর্মীর গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবতীর। পুলিশ জানিয়েছে, আম্বালায় সড়ক দুর্ঘটনায় নিকিতা নামে ২৫ বছর বয়সী এক যুবতীর মৃত্যু হয়েছে। এক পুলিশ কর্মীর গাড়ির ধাক্কায় নিকিতার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে সিভিল হাসপাতালের ডাঃ ডিডি পান্ডে বলেন, "বুধবার রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ আমরা ২৫ বছর বয়সী এক যুবতীর মৃতদেহ পেয়েছি। তাঁর মৃতদেহ মর্গে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ তদন্ত করছে।"

ই-রিকশা চালক রবীন্দ্র সিং বলেন, "আমি আম্বালা ক্যান্টনমেন্ট থেকে চারজন যাত্রী নিয়ে ই-রিকশায় আসছিলাম। একজন পুলিশ কর্মী গাড়ি চালাচ্ছিলেন, সেই দ্রুতগামী গাড়ি আমাদের ই-রিকশাকে ধাক্কা মারে, এবং এক যুবতী ই-রিকশা থেকে পড়ে যায়। এরপর পুলিশের গাড়িটি মেয়েটিকে চাপা দিয়ে চলে যায়। মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ওই পুলিশ কর্মী মদ্যপ অবস্থায় ছিলেন।"

You might also like!