Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Horoscope

1 hour ago

Astrological Predictions: রাহুর গ্রাসে সূর্য! ভয় নয়, বরং এই ৪ রাশির জীবনে আসতে চলেছে বড় চমক ও ধনপ্রাপ্তির যোগ

Rahu-Sun Conflict, Astrological Predictions
Rahu-Sun Conflict, Astrological Predictions

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সূর্যের নক্ষত্র পরিবর্তন আর রাহু-সূর্যের বৈরিতায় তৈরি হচ্ছে বিশেষ 'গ্রহণ যোগ'। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শতভিষা নক্ষত্রে সূর্যের অবস্থান বদলে যেতে পারে অনেক কিছুর সমীকরণ। আপাতদৃষ্টিতে একে নেতিবাচক মনে হলেও, এই বিশেষ যোগটি ৪টি রাশির জাতক-জাতিকাদের জন্য নিয়ে আসছে সাফল্যের জোয়ার। অন্ধকারের আড়ালে কার কার ভাগ্য চমকাতে চলেছে? চলুন জেনে নেওয়া যাক সেই ৪টি রাশির বিস্তারিত |

সিংহ রাশি:  সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য। সূর্যের গোচর তাই লাভজনক হবে সিংহ রাশির জাতকদের জন্য। এই সময় সিংহের জাতকরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন। চাকরিতে উচ্চপদ ও মর্যাদা পেতে পারেন। বড় কোনও ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হতে পারে। বিদেশে চাকরি পেতে পারেন বা ব্যবস্থা স্থাপন করতে পারেন।

তুলা রাশি: তুলা রাশির জাতকদের জীবনের খেলা ঘুরিয়ে দেবে সূর্যের গোচর। এই সময় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বিকশিত হবে। পজ়িটিভ চিন্তা-ভাবনা করার শক্তি বাড়বে। ব্যবসায় লাভ বাড়বে। পুরোনো বিনিয়োগ থেকেও বড় লাভ করতে পারেন। বড় চাকরির প্রস্তাব আসবে তুলার জাতকদের কাছে।

ধনু রাশি:  রাহুর নক্ষত্রে সূর্যের গোচরের প্রভাবে উল্লেখযোগ্য আর্থিক লাভ হবে ধনু রাশির জাতকদের। এই সময় আপনার সম্পদের পরিমাণ বাড়বে। চাকরিতে প্রভাব-প্রতিপত্তি বাড়বে। নানা দিক থেকে আয় হতে পারে। পুরোনো বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন।

মীন রাশি: শতভিষা নক্ষত্রে সূর্যের গোচরের প্রভাবে লাভবান হবেন মীন রাশির জাতকরা। দীর্ঘদিনের মনের ইচ্ছে পূরণ হতে পারে। এই সময় আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। নতুন বাড়ি বা জমি কিনতে পারেন। কেরিয়ারের নতুন দিশা আসবে মীনের জাতকদের সামনে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মজবুত হবে।

You might also like!