
লাহোর, ২ ফেব্রুয়ারি : লাহোরে রবিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১১ রানে জিতেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সংস্করণে সব দল মিলিয়েই যা সবচেয়ে বড় ব্যবধানে জয়। আগের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের, ২০০৫ সালে ১০০ রানে জিতেছিল তারা। সাইম ও বাবরের ফিফটি পর শাদাবের দৌলতে ২০৭ রান তোলে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে এই প্রথম দুইশো রান করতে পারল পাকিস্তান। আগের ম্যাচে ১৯৮ রান ছিল তাদের আগের সর্বোচ্চ। অস্ট্রেলিয়ার ইনিংসে ফিফটি করতে পারেননি কোনও ব্যাটসম্যান। ২৫ রানও করতে পারেননি কোনও ব্যাটসম্যান। এর ফলে স্রেফ ৯৬ রানে গুটিয়ে যায় মিচেল মার্শের দল। প্রতিপক্ষকে একশোর আগের গুঁড়িয়ে দেওয়ার কারিগর হলেন নাওয়াজ। ৪ ওভারে স্রেফ ১৮ রান খরচায় ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন তিনি।
