Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

3 months ago

Lucky Oberoi Shot Dead: জলন্ধরে এএপি নেতা লাকি ওবেরয় খুন, তদন্তে পুলিশ

Lucky Oberoi shot dead in Jalandhar
Lucky Oberoi shot dead in Jalandhar

 

জলন্ধর, ৬ ফেব্রুয়ারি : পাঞ্জাবের জলন্ধরে খুন হলেন আম আদমি পার্টি (এএপি)-র নেতা লাকি ওবেরয়। জলন্ধরের মডেল টাউনে একটি গুরুদ্বারের বাইরে গুলি করে খুন করা হয় লাকিকে। পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। শুক্রবার ভোরে জলন্ধরের অভিজাত মডেল টাউন এলাকার একটি গুরুদ্বারের বাইরে এএপি নেতা লাকি ওবেরয়কে গুলি করে হত্যা করা হয়। তিনটি গুলি লাগে তাঁর শরীরে, তৎক্ষণাৎ তাঁকে ফোর্টিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি মারা যান। 

পুলিশ সূত্রের খবর, লাকি ওবেরয় নিজের গাড়ি নিয়ে গুরুদ্বারে পৌঁছেছিলেন এবং গাড়িটি বাইরে পার্ক করছিলেন। ঠিক তখনই আততায়ীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি চালানোর পরই বাইকে পালিয়ে যায় আততায়ীরা। দলীয় সূত্রের খবর, প্রায়ই গুরুদ্বারে আসতেন লাকি। হামলাকারীরা তাঁর গতিবিধি সম্পর্কে সচেতন বলে মনে করছে পুলিশ।

You might also like!