Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

2 days ago

Amit Shah : কলকাতায় অমিত শাহ, সন্ধ্যার মধ্যেই চূড়ান্ত হতে পারে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম

Amit Shah
Amit Shah

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গেরুয়া ঝড়ের পর এখন নজর একটাই প্রশ্নে—কে হবেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী? উত্তেজনা, জল্পনা আর রাজনৈতিক কৌতূহলে টগবগ করছে রাজ্য।কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বেলা ১১টার পর তাঁর বিমান নামে কলকাতা বিমানবন্দরে। সেখান শাহকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিকরা। বিমানবন্দর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছান দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে। দক্ষিণেশ্বর থেকে নিউটাউনের হোটেলে ফিরে বেশকিছু ঘরোয়া বৈঠক করবেন অমিত শাহ। রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে সেখানে একান্তে বৈঠক করবেন তিনি । তারপর বিকেলে সাড়ে ৩টে নাগাদ নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বৈঠকে জয়ী বিজেপি প্রার্থীদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নাম ঠিক করা হবে এই বৈঠক থেকেই । অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে একাধিক উপ মুখ্যমন্ত্রী থাকার নজির আছে। এই রাজ্যে প্রথম বিজেপি সরকারে কেউ উপমুখ্যমন্ত্রী থাকবেন কি ? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজ। বৈঠকের পর হোটেলে ফিরে যাবেন শাহ। আগামীকাল ব্রিগেডে মুখ্যমন্ত্রীর শপথের পর ফিরে যাবেন অমিত শাহ।

২৫ বৈশাখ ব্রিগেডে শপথ নেবে নতুন বিজেপি সরকার। বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ ২০টি রাজ্য়ের মুখ্য়মন্ত্রী। প্রথম ঐতিহাসিক বিজেপি সরকারের শপথ গ্রহণের রাজকীয় তোড়জোড় চলছে।

আরও এক ইতিহাসের সাক্ষী হতে চলেছে ব্রিগেড প্য়ারেড গ্রাউন্ড। শুরু হবে এক নতুন অধ্য়ায়ের। সূচনা হবে এক নতুন পথ চলার। রচিত হবে ইতিহাস। ১৫ বছরের তৃণমূল জমানা ধূলিসাৎ। পরিবর্তনের পশ্চিমবঙ্গ এখন গেরুয়া-ময়। বিপুল জয়ের পর ৯ মে অর্থাৎ শনিবার ২৫ বৈশাখ ব্রিগেডে শপথ নেবে নতুন বিজেপি সরকার। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, '৮ তারিখ সন্ধেবেলা বিধায়ক দলের বৈঠক। ৯ তারিখ ব্রিগেড প্য়ারেড গ্রাউন্ডে আমাদের শপথগ্রহণ অনুষ্ঠান সকাল ১০ টায়।' রেকর্ডের পর আরেক রেকর্ড। শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে উঠেছে ব্রিগেডে। তৈরি হয়েছে তাঁবু। মাঠ পরিদর্শন করেছেন কলকাতা পুলিশের অফিসাররা। ভোট প্রচারে রাজ্যে এসে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন তিনি। ২৫ বৈশাখ শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, ড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি সহ ০টি রাজ্য়ের মুখ্য়মন্ত্রী উপস্থিত থাকবেন।

You might also like!