West Bengal

2 hours ago

West Bengal Assembly Election Result 2026: বড় সিদ্ধান্ত কিশোর দত্তের, অ্যাডভোকেট জেনারেল পদ ছাড়লেন—রাজ্যপালের কাছে ইস্তফা

Kishore Dutta has resigned.
Kishore Dutta has resigned.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : গেরুয়া ঝড়ে রাজ্যে তৃণমূল সরকারের পরাজয়ের একদিন পরই প্রশাসনিক স্তরে বড় পদক্ষেপ। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত মঙ্গলবার পদত্যাগ করেছেন। তাঁর ইস্তফাপত্র পাঠানো হয়েছে আর এন রবি-এর কাছে।রাজনৈতিক মহলের মতে, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইন উপদেষ্টা পদে এই ধরনের রদবদল একেবারেই স্বাভাবিক। নতুন সরকার গঠনের পর রাজভবনে নতুন এজির নাম সুপারিশ করা হয় এবং রাজ্যপাল সেই অনুযায়ী নিয়োগ করেন। ফলে এই পদত্যাগকে আসন্ন রাজনৈতিক পুনর্গঠনের প্রথম প্রশাসনিক ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।

২০২৩ সালের নভেম্বর মাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) পদ থেকে ইস্তফা দেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। ওই বছরেরই ডিসেম্বর মাসে এজি পদে কিশোর দত্তকে নিয়োগ করা হয়। তারপর থেকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদ সামলাচ্ছিলেন তিনি।উল্লেখ্য, সোমবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ২০৭টি আসন পেয়ে জয়ী হয়েছে বিজেপি। তৃণমূল থেমেছে মাত্র ৮০-তে। বামজোট পেয়েছে ২টি আসন। এদিকে কংগ্রেস ও আমজনতা উন্নয়ন পার্টি ২টি করে আসন পেয়েছে। এই ফল থেকে পরিষ্কার, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। ১৫ বছরের তৃণমূল সরকারের পতন হয়েছে। সাধারণত অ্যাডভোকেট জেনারেল একটি সাংবিধানিক পদ। এই পদে থাকা ব্যক্তি রাজ্যের মুখ্য আইনি উপদেষ্টা। কিন্তু বর্তমানে নতুন সরকার গঠিত হলে তার দৃষ্টিভঙ্গি, নীতির বদল হয়। সেই অনুযায়ী কাজ করেন অ্যাডভোকেট জেনারেল। সেই কারণে সরকারের বদল হলে অ্যাডভোকেট জেনারেল ইস্তফা দেন। 


You might also like!