Breaking News

 

Sarsuna Incident: সরশুনা কাণ্ডে পালটা ‘শাস্তি’! খালি গায়ে কোমরে দড়ি বেঁধে অভিযুক্তদের রাস্তায় হাঁটাল পুলিশ

Police Parade Accused
Police Parade Accused

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সরশুনায় প্রেমের ‘শাস্তি’ দিতে এক তরুণ, তাঁর বাবা ও বন্ধুকে যে রাস্তায় নগ্ন করে হাঁটানোর অভিযোগ উঠেছিল, সেই একই রাস্তায় এবার অভিযুক্তদেরও হাঁটাল পুলিশ। খালি গায়ে, কোমরে দড়ি বেঁধে মারধরের ঘটনায় অভিযুক্তদের নিয়ে যাওয়া হয় ওই পথেই। 

প্রেমিক তরুণ, তাঁর বাবা এবং বন্ধুকে হেনস্থার ঘটনায় সরশুনা থানার পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছিল। তাঁদের ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। পুলিশ সূত্রে খবর, হেফাজতে নেওয়ার পরে অভিযুক্তদের জেরা করা হয়। তার পরেই মঙ্গলবার তাঁদের এলাকায় নিয়ে যাওয়া হয় ঘটনার পুনর্নির্মাণের জন্য। তরুণ-সহ তিন জনকে যে বাড়িতে মারধর-নির্যাতন করা হয়, সেখানে তো বটেই। তাঁদের যে এলাকায় হাঁটানো হয়েছিল বিবস্ত্র অবস্থায়, সেই সব এলাকায় হাঁটানো হয় তিন অভিযুক্তকেও। 

লক্ষ্মীপুজোর রাতে বান্ধবীর দেখা করতে গিয়েছিলেন প্রেমিক। তাঁদের একসঙ্গে দেখে ফেলেন কিশোরীর মামার এক বন্ধু। তিনিই নাবালিকার বাবা এবং মামাকে বিষয়টি জানান। পুলিশ সূত্রে খবর, প্রথমে ওই তরুণ এবং তাঁর বছর উনিশের বন্ধুকে আটক করে রাখা হয়। পরে ডাকা হয় প্রেমিক তরুণের বাবাকেও। তার পরেই শুরু হয় অত্যাচার। রবিবার রাত ৮টা নাগাদ এলাকায় তিন জনকে বিবস্ত্র অবস্থায় হাঁটানোর সময়ে যে ভাবে রাস্তার ধারে লোক জড়ো হয়ে গিয়েছিলেন, সেই দৃশ্য দেখা গেল মঙ্গলবারও।


 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…