Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Uttarbanga Express: হঠাৎ ভেঙে পড়ল চলন্ত উত্তরবঙ্গ এক্সপ্রেসের এসি! তারপর?

Uttarbanga Express (File Picture)
Uttarbanga Express (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উত্তরবঙ্গ এক্সপ্রেসের এসি আচমকাই ভেঙে পড়ল। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বাঁধল উক্ত ট্রেনে। তবে প্রাণে বাঁচলেন যাত্রীরা। ঘটনাকে কেন্দ্র করে ঘণ্টা দেড়েকের কাছাকাছি থমকে থাকে ট্রেন।

জানা যাচ্ছে, উত্তরবঙ্গ এক্সপ্রেস মঙ্গলবার রাতে শিয়ালদহ থেকে রওনা দেয় উত্তরবঙ্গ। মাঝপথে শোনা যায় বিকট শব্দ। ভেঙে পড়ে সিলিং এসি। যেখানে এসিটি ভেঙে পড়ে তার উলটো দিকেই ছিলেন এক বৃদ্ধা। বরাতজোড়ে প্রাণে বেঁচে যান তিনি। ঘটনার জেরে থমকে যায় ট্রেন। এক যাত্রী এক্স হ্যান্ডেলে জানান গোটা বিষয়টা।

এদিকে একই রাতে শিয়ালদহে রুপোর গহনা-সহ দুই যাত্রীকে গ্রেপ্তার করে আরপিএফ। দক্ষিণ শাখার ধামুয়া থেকে কলকাতার গড়ানহাটায় যাচ্ছিলেন আদর্শ দাস ও দীপেন্দু মণ্ডল। দুজনের কাছের ব্যাগ থেকে সাড়ে আঠারো কিলো রুপোর গহনা আটক করে আরপিএফ। দু কোটি টাকার অলংকার থাকলেও তার তথ্য প্রমাণ না থাকায় সেগুলি আটক করে জিএসটি বিভাগের হাতে তুলে দেওয়া হয়। আরপিএফের আইজি পরমশিব বলেন, মূলত আয়কর ফাঁকি দেওয়ার চেষ্টাতে এই পথ গ্রহণ করেন ব্যবসায়ীরা।


 

You might also like!