Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

Saumitra Khan Vs Sujata Mondal : বিষ্ণুপুরে তুমুল বাগবিতণ্ডায় জর্জরিত সৌমিত্র-সুজাতার!

Saumitra Khan Vs Sujata Mondal (File Picture)
Saumitra Khan Vs Sujata Mondal (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একজন বলছেন, চামড়া তুলে নেওয়া হবে। পালটা, আরেকজন বলছেন, পিঠ খুলে বসে আছেন, সাহস থাকলে আসুন। ভোটের প্রাক্কালে গরমাগরম বাদানুবাদ উত্তপ্ত বাঁকুড়ার মাটি। প্রাক্তন স্বামী-স্ত্রীর জোর বচসা বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্রে।

দুই 'প্রাক্তন'-এর লড়াই ঘিরে জমজমাট বাঁকুড়ার ভোট রাজনীতি। সৌমিত্র-সুজাতার আক্রমণ-পালটা আক্রমণ ঘিরে ইতিমধ্যে সংবাদ শিরোনামে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রটি। এবার ফের শাসক দলকে 'হুমকি' দিয়ে বিতর্কে জড়ালেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।

শুক্রবার বড়জোড়ার ছাঁদার এলাকায় নির্বাচনী প্রচার ও জনসংযোগের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'বিষ্ণুপুর লোকসভা এলাকায় তৃণমূল দাদাগিরি করতে এলে চামড়া তুলে নেব'। একই সঙ্গে ওই কাজ করার 'ক্ষমতা' তিনি রাখেন বলেও দাবি করেন।

অন্যদিকে, বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-র এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ধেয়ে এসেছে তৃণমূল শিবির থেকেও। দলের বড়জোড়া ব্লক সভাপতি কালীদাস মুখোপাধ্যায় বলেন, ‘জনগণ এর বিচার করবে, কে দাদাগিরি করে। অন ক্যামেরা যদি বলে চামড়া গুটিয়ে নেব, তাহলে কি উনি একাই মায়ের দুধ খেয়েছেন!’ ময়দানে নামলেও প্রমাণ হয়ে যাবে কে কার চামড়া গোটায় বলে তিনি দাবি করেন।

বিজেপির সৌমিত্র খাঁ-র মুখে ওই কথা শুনে বসে থাকার পাত্রী নন তাঁর 'প্রাক্তন' স্ত্রী, অন্যতম প্রতিদ্বন্দী তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তিনি বিজেপি প্রার্থীকে পাল্টা হুঁশিয়ারী দিয়ে বলেন, 'আমাদের নেতারা পিঠ খুলে বসে আছেন, আপনি আসুন'। ...তারপর আপনি কী ভাবে ফিরে যাবেন! আমাদের মেয়েরা জবাব দিয়ে দেবে।’ আর এখানেই থেমে থাকেননি সুজাতা। তিনি বলেন, বিজেপি প্রার্থী হতাশায় ভুগছেন, উনি জানেন হেরে গিয়েছেন। ৪ জুন এখন ফলাফল প্রকাশের অপেক্ষা। তাই ওই হতাশা থেকেই সৌমিত্র তৃণমূলকে গালিগালাজ করছেন বলে তিনি দাবি করেন।

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সংসদ সৌমিত্র খাঁ। এবারেও তাঁকে টিকিট দেওয়া হয়েছে দলের তরফে। উলটোদিকে, তাঁর বিরুদ্ধে প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডলকে দাঁড় করায় তৃণমূল কংগ্রেস। গতবার এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামল সাঁতরাকে প্রায় এক লাখ ব্যবধানে হারিয়েছিলেন সৌমিত্র। এবার প্রাক্তন স্বামী-স্ত্রীর লড়াই দেখতে চলেছে বিষ্ণুপুরবাসী। দুজনের ভোট প্রচারের মাঝে দু’জনকেই নানা বিতর্কের জড়িয়ে পড়তে দেখা গিয়েছে।

You might also like!