Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

3 months ago

Delhi Weather Report: দিল্লিতে আগামী ৩ দিন শৈত্যপ্রবাহের পূর্বাভাস আইএমডি-র

Cold wave intensifies in Delhi
Cold wave intensifies in Delhi

 

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি : আগামী ৩ দিন দিল্লি, হরিয়ানা এবং চণ্ডীগড়ের কিছু অংশে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আবহাওয়া দফতর জানিয়েছে, হিমাচল প্রদেশ, লাদাখ এবং জম্মু ও কাশ্মীরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আইএমডি জানিয়েছে, আগামীকাল পর্যন্ত পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং হিমাচল প্রদেশে ঘন কুয়াশা থাকবে।

গত কয়েকদিনের মতো মঙ্গলবার সকালেও কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে রাজধানী দিল্লিতে। দিল্লি-এনসিআরের কিছু অংশ এদিন সকালেও ধোঁয়াশার আস্তরণে ঢেকে যায়। ইন্ডিয়া গেট এবং কর্তব্যপথ ছিল ধোঁয়াশার কবলে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা বাতাসের গুণগতমানের সূচক রেকর্ড হয়েছে ২৪০। দিল্লির পাশাপাশি জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হয়েছে পঞ্জাব, হরিয়ানা এবং চন্ডীগড়েও। এমতাবস্থায় আইএমডি জানিয়েছে, আগামী ৩ দিন দিল্লি, হরিয়ানা এবং চণ্ডীগড়ের কিছু অংশে শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে।

You might also like!