Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

Kirti Azad : বিজেপির অবসান হতে কেবল এক বছর! মন্তব্য কীর্তি আজাদের

Kirti Azad (File Picture)
Kirti Azad (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ জানালেন বিজেপি দলটি আগামী এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে বলে। এবার লোকসভা নির্বাচনের চর্চায় উঠে আসে বর্ধমান দুর্গাপুর আসনটি। বিজেপির পক্ষ থেকে এই কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছিল বিজেপির অন্যতম হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষকে। কীর্তি আজাদ তাঁর বিরুদ্ধে এই কেন্দ্র থেকে জোর লড়াই করে এগিয়ে যান। প্রসঙ্গত, এই রাজ্য থেকে প্রথমবারের জন্যে ভোটে দাঁড়ালেন বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য। মাঠে নেমেই ছক্কা হাঁকিয়েছেন তিনি। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে হারিয়ে রীতিমতো ‘জায়ান্ট কিলার’ কীর্তি আজাদ।

এদিনে, রাজ্যের নবনির্বাচিত ২৯ জন সাংসদকে নিয়ে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯ জন সাংসদের মধ্যে যেমন অভিজ্ঞ ও পুনর্নির্বাচিত সাংসদরা ছিলেন। তেমনই, প্রথমবারের জন্য তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সাংসদ হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন কীর্তি আজাদ। বৈঠকের পর সাংবাদিকদের মুখমুখি হয়ে বলেন, ‘এই বিজেপি আগামী এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে। বিজেপি দলের মধ্যে এমনিতেই তিনটি ভাগ হয়ে গিয়েছে। এরপর গোটা দেশ থেকে বিজেপি হারিয়ে যাবে।’

You might also like!