Entertainment

1 hour ago

Firing at Rohit Shetty's House: রোহিতের আবাসন লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি! তদন্তে মুম্বই পুলিশ

4 rounds of firing at film director Rohit Shetty’s house
4 rounds of firing at film director Rohit Shetty’s house

 

মুম্বই, ১ ফেব্রুয়ারি : শনিবার মধ্য়রাতে পরিচালক রোহিত শেট্টির আবাসন লক্ষ্য করে গুলি চালালো আততায়ীরা। পুলিশ জানিয়েছে, রাত তখন ১২.৪৩ মিনিট হবে, রোহিতের বাসভবনের বাইরে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। ঘটনার পরপরই রোহিতের আবাসনের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বলিউডের প্রথম সারির এই পরিচালকের নিরাপত্তা নিয়ে এখন রীতিমতো উদ্বিগ্ন প্রশাসন। পুলিশ ও ফরেনসিক দল রোহিতের বাসভবনে পৌঁছে তদন্ত শুরু করেছে। মুম্বই পুলিশ আরও জানিয়েছে, অজ্ঞাতপরিচয় হামলাকারীরা চলচ্চিত্র পরিচালক রোহিত শেট্টির বাসভবনের বাইরে চার রাউন্ড গুলি চালিয়েছে। এরপর, জুহুতে রোহিতের বাসভবনের চারপাশে কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। পুলিশ বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করছে এবং অপরাধীদের শনাক্ত করার জন্য সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখছে। হামলার পেছনের উদ্দেশ্য এখনও অজানা।

You might also like!