Life Style News

1 hour ago

Father's Day Special: দামি নয়, ভালোবাসাই আসল! পিতৃদিবসে বাবাকে দিন এই বিশেষ উপহার

Fathers Day Special Gift For Dad
Fathers Day Special Gift For Dad

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সন্তানের জীবনে বাবার ভূমিকা কখনও শব্দে প্রকাশ করা সম্ভব নয়। জন্মের পর থেকেই সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি। জীবনের প্রতিটি পদক্ষেপে সাহস, নিরাপত্তা এবং অনুপ্রেরণার অন্যতম উৎস হলেন বাবা। তাই তাঁর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন হিসেবে প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার পালিত হয় পিতৃদিবস (Father’s Day)। এই বিশেষ দিনে বাবাকে কী উপহার দেওয়া যায়, তা নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। তবে দামি উপহার নয়, আন্তরিকতাই হতে পারে সবচেয়ে বড় উপহার। কম খরচে বাবাকে খুশি করার জন্য রইল কয়েকটি সহজ ও সুন্দর উপহারের ভাবনা।

* পার্সোনালইজড কফি মগ: বাবার কোলে বসে তোলা ছোটবেলার ছবি কিংবা এমন কথা বার্তা যা জানাতে চান বাবাকে, তাই ছাপানো যেতে পারে এমন ‘পার্সোনালইজড’ কফি মগের গায়ে। এমন উপহার কখনও পুরনো হয় না।

* জার্নাল কিংবা নোটবুক: সারাদিনের কথা লিখে রাখা উচিত, তাতে জীবনকে নতুন করে সাজিয়ে নেওয়া সহজ হয়— আধুনিক প্রজন্ম নিজেদের প্রসঙ্গে এমন উপহারের কথা কতই না ভাবে। কিন্তু বাবারও কাযে লাগতে পারে ‘জার্নালিং’, তা বুঝি তেমনভাবে ভাবা হয় না।

* পছন্দসই বই:  অনুপ্রেরণামূলক কোনও বই অথবা গল্প-উপন্যাস-কবিতার, যেমনটা পড়তে বাবা ভালবাসতে পারেন। হয়তো পরিবারের সবার কথা ভাবার ফাঁকে নিজের জন্য টাকা খরচ করে বই কিনবার কথা তার মাথায় আসে না।

* গ্রুমিং কিট: বাবার নিজস্ব জিনিসপত্রের মধ্যে বড়জোর একটা দাড়ি কামানোর রেজার দেখতে পাওয়া যেতে পারে। তাতে বলে গ্রুমিং কিট! স্কিনকেয়ারই বা কি? এসব প্রসঙ্গে হয়তো বাবার ভ্রু’জোড়া নিমেষে উপরদিকে উঠে যাবে। তাই সাধারণ ‘সেলফ-কেয়ার’ সংক্রান্ত কয়েকটি জিনিস একত্রিত করে উপহার দেওয়া যায় বাবাকে। রোজের কর্মব্যস্ত জীবনে স্কিনকেয়ার গুরুত্ব শেখাতে বসলে বুঝি আরও গভীর হয় সন্তান ও বাবার সম্পর্ক।

* ফটো ফ্রেম: অনলাইন অ্যাপে খুঁজলে নানা ধরনের আকর্ষণীয় ফোটো ফ্রেম পেয়ে যাওয়া যায়। তবে তা খালি অবস্থায় উপহার দেওয়ার বদলে, ভিতরে সাজিয়ে দেওয়া যায় বাবার সঙ্গে তোলা কোনও সুন্দর মুহূর্তের ছবি।

* মোবাইল ফোন স্ট্যান্ড:  সাইডটেবিল অথবা বইয়ের তাকের এককোণে যদি মোবাইল ফোন স্ট্যান্ডে ফোনটি রাখা অভ্যাস করেন বাবা, তবে হয়তো বেরোনোর সময় ভুলে যাবেন না। চার্জ রয়েছে কি-না, বাইরে যাওয়ার আগে আর চার্জ দেওয়ার প্রয়োজন রয়েছে কি না, সে বিষয়েও খেয়াল থাকে। ফলে উপহার হিসেবে মন্দ নয়।

* হাতে লেখা চিঠি বা শুভেচ্ছা কার্ড: মোবাইলের যুগে হাতে লেখা কয়েকটি ভালোবাসার কথা বাবার কাছে অমূল্য স্মৃতি হয়ে উঠতে পারে। নিজের অনুভূতি লিখে একটি ছোট্ট চিঠি বা কার্ড উপহার দিন।

পিতৃদিবসের আসল তাৎপর্য উপহারের মূল্যে নয়, ভালোবাসার প্রকাশে। তাই এই বিশেষ দিনে বাবাকে জানিয়ে দিন, তিনি আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। ছোট্ট একটি উদ্যোগই হয়ে উঠতে পারে তাঁর জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। 


You might also like!