Game

2 hours ago

Liverpool 4-1 Newcastle: ইংলিশ প্রিমিয়ার লিগ, নিউক্যাসলকে হারাল লিভারপুল

Liverpool 4-1 Newcastle;Premier League
Liverpool 4-1 Newcastle;Premier League

 

লিভারপুল, ১ ফেব্রুয়ারি : লিগে টানা ব্যর্থতার পর হাইভোল্টেজ ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে আবার পয়েন্ট হারাতে যাচ্ছিল লিভারপুল। এরপর অবশ্য দারুণ জয় উপহার দিল তারা। উগো একিটিকের জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারাল আর্না স্লটের দল। অ্যানফিল্ডে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে স্বাগতিকরা। শিরোপাধারীদের অন্য দুই গোলদাতা ফ্লোহিয়ান ভিয়েৎস ও ইব্রাহিমা কোনাতে। ২৪ ম্যাচে ১১ জয় ও ছয় ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে লিভারপুল। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে চেলসি। সমান ৪৬ করে পয়েন্ট নিয়ে দুই নম্বরে ম্যানচেস্টার সিটি ও তিন নম্বরে অ্যাস্টন ভিলা, দল দুটি অবশ্য একটি করে ম্যাচ কম খেলেছে।
২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। আসরে নবম হারের পর, ২৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে নিউক্যাসল।

You might also like!