
মেলবোর্ন, ১ ফেব্রুয়ারি : রবিবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি হচ্ছেন নোভাক জোকোভিচ এবং কার্লোস আলকারাজ। ইতিহাসের পাতায় এই সার্বিয়ান তারকা রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা অর্জনের লক্ষ্যে মাঠে নামছেন এবং স্প্যানিশ ডায়নামো চারটি মেজর শিরোপা জয়ী সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার লক্ষ্যে লড়াই করছেন।
মুখোমুখি রেকর্ড:
খেলা হয়েছে:৯টি| নোভাক জোকোভিচের জয়: ৫টি, কার্লোস আলকারাজের জয়: ৪টি।
**২০২৫ - ইউএস ওপেন, সেমিফাইনাল - আলকারাজ ৬-৪, ৭-৬(৪), ৬-২ গেমে জিতেছে।
**২০২৫ - অস্ট্রেলিয়ান ওপেন, কোয়ার্টার ফাইনাল - জোকোভিচ ৪-৬, ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে জিতেছেন।
**২০২৪ - প্যারিস অলিম্পিক, ফাইনাল - জোকোভিচ ৭-৬(৩), ৭-৬(২) জিতেছেন।
**২০২৪ - উইম্বলডন, ফাইনাল - আলকারাজ ৬-২, ৬-২, ৭-৬(৪) গেমে জিতেছেন।
**২০২৩ - এটিপি ফাইনাল, সেমিফাইনাল - জোকোভিচ ৬-৩, ৬-২ ব্যবধানে জিতেছেন।
**২০২৩ - সিনসিনাটি ওপেন, ফাইনাল - জোকোভিচ ৫-৭, ৭-৬(৭), ৭-৬(৪) গেমে জিতেছেন।
**২০২৩ - উইম্বলডন, ফাইনাল - আলকারাজ ১-৬, ৭-৬(৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে জিতেছেন।
**২০২৩ - ফ্রেঞ্চ ওপেন, সেমিফাইনাল - জোকোভিচ ৬-৩, ৫-৭, ৬-১, ৬-১ গেমে জিতেছেন।
**২০২২- মাদ্রিদ ওপেন, সেমিফাইনাল - আলকারাজ জিতেছেন ৬-৭(৫),৭-৫, ৭-৬(৫)।
