Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

3 months ago

Ajit Pawar dies: বিমান দুর্ঘটনায় মৃত্যু অজিত পাওয়ারের, শোক প্রকাশ গিরিরাজের

Giriraj Singh On Ajit Pawar Death
Giriraj Singh On Ajit Pawar Death

 

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি : বিমান দুর্ঘটনায় বুধবার সকালে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার-সহ পাঁচ জনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। গিরিরাজ এ দিন বলেন, সামাজিক এবং রাজনৈতিক উভয় ক্ষেত্রেই অত্যন্ত দুঃখজনক ঘটনা। গত কয়েক দশকে এমন ঘটনা দেখা যায়নি। তিনি দেশের এক জন সুপরিচিত এবং সুদক্ষ নেতা ছিলেন। এই ধরনের ক্ষতি পূরণ করা খুব কঠিন হবে।

উল্লেখ্য, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি প্রধান অজিত পাওয়ার বুধবার সকালে বারামতী বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টার সময় বিমান দুর্ঘটনায় মারা যান। এই খবরের জেরে রীতিমতো দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, বিমানটি দাউদাউ করে জ্বলছে এবং দমকলের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, অজিত ছাড়াও মৃতদের তালিকায় রয়েছেন এনসিপি নেতার দুই নিরাপত্তাকর্মী, দু’জন বিমানকর্মী (এক জন পাইলট, অপর জন ফার্স্ট অফিসার)। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে অবতরণ করার সময় বিমানটি ভেঙে পড়ে। ওই বিমানেই ছিলেন শরদ পাওয়ারের ভ্রাতুষ্পুত্র তথা এনসিপি প্রধান অজিত।

You might also like!