Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

5 days ago

Kalatan Dasgupta: পরাজিত হলেও লড়াই ছাড়ছেন না কলতান, ‘অ্যাভয়া’র বিচার চেয়ে পথে থাকার অঙ্গীকার সিপিআই(এম) নেতার

CPI(M) leader Kalatan Dasgupta
CPI(M) leader Kalatan Dasgupta

 

কলকাতা, ৫ মে : উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভা কেন্দ্রে আরজি কর-কাণ্ডে নির্যাতিতা (অ্যাভয়া)-র মায়ের কাছে পরাজিত হয়েছেন সিপিআই(এম) প্রার্থী কলতান দাশগুপ্ত। তবে নির্বাচনী লড়াইয়ে হারলেও অভয়ার বিচার পাওয়ার আন্দোলন থেকে তিনি যে পিছু হটছেন না, মঙ্গলবার তা স্পষ্ট করে দিয়েছেন এই বাম নেতা।

নির্বাচনী ফলাফল প্রকাশের পর কলতান দাশগুপ্ত বলেন, “আমরা আজও বিচার চাই, ঠিক যেভাবে বিগত দিনে সাধারণ মানুষ সরব হয়েছিলেন।” উল্লেখ্য, পানিহাটি কেন্দ্র থেকে কলতান দাশগুপ্ত অভয়ার বিচার, রাজ্যের দুর্নীতি এবং বেকারত্বের মতো একাধিক জনমুখী ইস্যু নিয়ে জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন। যদিও ভোটের ফলাফলে দেখা গিয়েছে, সাধারণ মানুষের হারানো ভরসা পুরোপুরি ফিরে পেতে ব্যর্থ হয়েছে সিপিআই(এম)।

পরাজয় প্রসঙ্গে কলতান জানান, তিনি মানুষের রায় মাথা পেতে নিয়েছেন, কিন্তু ময়দান ছাড়ছেন না। তাঁর কথায়, “হারের কারণে আন্দোলন থেমে যাবে না। আমরা গতকালও অভয়ার বিচারের দাবিতে রাস্তায় ছিলাম, আজ পর্যন্ত বিচার মেলেনি, তাই এই দাবি নিয়ে আমরা আবারও রাস্তায় নামব।”

কলতান আরও যোগ করেন যে, তিনি দেখার অপেক্ষায় আছেন নতুন সরকার এবার ওই ফাইলগুলো খোলে কি না। বিচার না পেলে আবারও বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জয় না এলেও মানুষের পাশে থাকার এবং তাঁদের হয়ে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন এই পরিচিত বাম মুখ।

You might also like!