West Bengal

1 hour ago

BJP Returns TMC Party Office : বারাসতে তৃণমূলের কার্যালয় ফিরিয়ে দিল বিজেপি, শান্তির বার্তা জেলা সভাপতির

BJP hands back Trinamool office in Barasat
BJP hands back Trinamool office in Barasat

 

বারাসত, ৮ মে : বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজনৈতিক উত্তেজনার আবহে বারাসতের ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয় দখলকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে নতুন মোড় এল। শুক্রবার বারাসত পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিধান মার্কেট সংলগ্ন তৃণমূলের কার্যালয় পুনরায় দলের কাউন্সিলর নীলিমা মণ্ডলের হাতে ফিরিয়ে দিল বিজেপি নেতৃত্ব।জানা গিয়েছে, নির্বাচনের ফল প্রকাশের পরপরই কয়েকজন বিজেপি কর্মী ওই দলীয় কার্যালয়–এর দখল নিয়ে সেখানে বিজেপির পতাকা ও ফেস্টুন লাগিয়ে দেয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। তবে শুক্রবার বারাসত বিজেপির জেলা সভাপতি নিজে উপস্থিত থেকে পার্টি অফিসটি তৃণমূলের হাতে ফিরিয়ে দেন।এসময় বিজেপি জেলা সভাপতি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, বারাসত শহরে কোনও তৃণমূল পার্টি অফিস জোর করে দখল করা যাবে না। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার পক্ষেই দল রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি যেসব বিজেপি কর্মী বা সমর্থক এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের উদ্দেশে সতর্কবার্তাও দেন তিনি। এর পরই এলাকায় রাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

You might also like!