Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

West Bengal

1 year ago

TMC worker shot in Basirhat: উত্তপ্ত বসিরহাট! তৃণমূল কর্মীকে গুলি, অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

Hot Basirhat! Trinamool worker shot, charges against miscreants
Hot Basirhat! Trinamool worker shot, charges against miscreants

 

বসিরহাট, ১৫ জুন: ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বসিরহাট। বসিরহাটে তৃণমূল কংগ্রেস কর্মীকে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার রাত ৮টা নাগাদ বসিরহাটের পিফাবাজারে চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন তৃণমূল কর্মী আলতাফ মালি। অভিযোগ, ৭-৮ জনের দুষ্কৃতীদল তাঁকে গুলি করে। লোকজন জড়ো হওয়ায় বোমাভর্তি ব্যাগ ফেলে রেখে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

বছর পঁয়ত্রিশের তৃণমূল কর্মীর পিঠে গুলি লেগেছে। সঙ্কটজনক অবস্থায় তাঁকে আর জি কর হাসপাতালে নিয়ে আসেন বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। পরিবার সূত্রে খবর, রাতে অস্ত্রোপচার করে গুলি বার করে হয়েছে। কী কারণে হামলা, খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ। স্থানীয় সূত্রের খবর, একটি চায়ের দোকানে ঢুকে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি করে পালানোর সময় দুষ্কৃতীরা একটি বোমা ভর্তি ব্যাগ রেখে পালায় বলেও অভিযোগ।

উল্লেখ্য, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। শুক্রবার রাতে বসিরহাটের পিফা এলাকায় ন্যাজাট রোডে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান দলীয় কর্মী-সমর্থকেরা। শঙ্করপুর এলাকায় একটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়।


You might also like!