Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

3 months ago

IND vs NZ 3rd T20I: ভারত-নিউ জিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি, কিউই বোলারদের তুলোধোনা করে ভারতের জয়

IND vs NZ 3rd T20I
IND vs NZ 3rd T20I

 

গুয়াহাটি, ২৬ জানুয়ারি : গুয়াহাটিতে রবিবার রাতের ম্যাচে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ভারত জয় পেল ৮ উইকেটে। সফরকারীদের ১৫৩ রান ১০ ওভারেই পেরিয়ে যায় স্বাগতিক ভারত। দেড়শো ছাড়ানো লক্ষ্য তাড়া করতে নেমে বিস্ফোরক ব্যাটিংয়ে পঞ্চাশ ছোঁয়া ইনিংস উপহার দিলেন অভিষেক শর্মা ও সূর্যকুমার যাদব। অভিষেক ২০ বলে ৬৮ অপরাজিত আর সূর্যকুমার ২৬ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন। আর তাতেই উড়ে গেল নিউ জিল্যান্ড। অভিষেকের সঙ্গে সূর্যকুমারের অবিচ্ছিন্ন জুটিতে আসে ৪০ বলে ১০২ রান।

ভারতের হয়ে নিউজিল্যান্ডের উইকেটগুলি নেন বুমরাহ ৩, বিষ্ণোই ২, হার্দিক ২, হর্ষিত ১টি। প্রথম তিন টি-টোয়েন্টি জিতে পাঁচ ম্যাচের সিরিজ ৩-০তে এগিয়ে গেল সূর্যকুমারের দল। টানা ১১ টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত। পূর্ণ সদস্যের দলগুলোর মধ্যে যা যৌথভাবে সর্বোচ্চ। ২০১৬ থেকে ১৮ সাল পর্যন্ত পাকিস্তানও জিতেছিল টানা ১১ টি-টোয়েন্টি সিরিজ।

You might also like!