Game

1 hour ago

IPL 2026: লখনউ সুপারের কাছে হেরে শীর্ষে ওঠার সুযোগ হারালো বেঙ্গালুরু

Bengaluru loses chance to reach the top after defeat against Lucknow Super
Bengaluru loses chance to reach the top after defeat against Lucknow Super

 

লখনউ , ৮মে : আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। কিন্তু বৃহস্পতিবার রাতে একানা স্টেডিয়ামে সেই স্বপ্ন ভেঙে দিল লখনৌ সুপার জায়ান্টস। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রিশভ পন্ত-এর লখনউ সুপার জায়ান্ট ৬ রানে হারিয়েছে বেঙ্গালুরুকে। আর এই জয়ে প্লে-অফের ক্ষীণ আশা টিকিয়ে রাখল লখনউ । বৃষ্টির কারণে ১৯ ওভার ম্যাচে আগে ব্যাট করে ৩ উইকেটে ২০৯ রান করে লখনউ । জবাবে বেঙ্গালুরু ৬ উইকেটে ২০৩ রানে অলআউট হয়ে যায়। ম্যাচের নায়ক মিচেল মার্শ। অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার খেলেন ৫৬ বলে ১১১ রানের দুর্দান্ত ইনিংস।

২১০ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বেঙ্গালুরু। জেকব বেথেল ও বিরাট কোহলিকে দ্রুত ফিরিয়ে দেন মহম্মদ শামি ও প্রিন্স যাদব। এরপর রজত পাটীদার ও দেবদত্ত পাডিক্কাল পাল্টা লড়াই শুরু করেন। পাটীদার ৩১ বলে ৬১ রান করেন, পাডিক্কাল করেন ৩৪। টিম ডেভিডও ঝড়ো ব্যাটিং করেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি বেঙ্গালুরুর। বল হাতে লখনউ-এর হয়ে সবচেয়ে ভালো বোলিং করেন প্রিন্স যাদব ও শাহবাজ আহমেদ। ৩৩ রানে ৩ উইকেট নেন যাদব, আর শাহবাজ নেন দুইটি উইকেট।

You might also like!