Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

West Bengal

1 year ago

Dev: অস্বস্তিতে দেব! সহকারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

Dev (File Picture)
Dev (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা নির্বাচনের আগে আইনি বিপাকে তৃণমূলের তারকা প্রার্থী দেব। তাঁর সহকারী রমাপদ মান্নার বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ নিয়ে রবিবার থেকেই শোরগোল শুরু হয়েছিল। এবার সেই ঘটনায় সিবিআই তদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta HC) দায়ের হল মামলা। আগামী শুক্রবার শুনানির সম্ভাবনা।

দেবের (Dev) সহকারী রমাপদ মান্নার বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির থেকে প্রায় ৮ লক্ষ ৮০ হাজার টাকা নিয়েছিলেন। কিন্তু তার পরও চাকরি না পাওয়ায় রমাপদ মান্নার বিরুদ্ধে ঘাটাল থানায় তিনি এফআইআর করতে যান। অভিযোগ, পুলিশ এফআইআর (FIR) গ্রহণ করেনি। তাই এনিয়ে পুলিশি তদন্তে আস্থা রাখতে না পেরে সিবিআই (CBI) তদন্তের দাবি তুলেছেন ওই অভিযোগকারী। আর সেই আবেদন জানিয়েই সোমবার হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করেন। শুক্রবার সেই মামলার শুনানি হতে পারে।


You might also like!