Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Weather Forcast: কলকাতায় শীত উধাও, দক্ষিণবঙ্গে ক্রমেই বাড়ছে তাপমাত্রা

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ৩০ জানুয়ারি : বুধবারের পর বৃহস্পতিবার ফের বাড়ল তাপমাত্রা, শীতের আমেজও উধাও হয়ে গেল। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এমনকি, সরস্বতী পুজোর সময় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের বেশ খানিকটা উপরে থাকতে পারে, এমনটাই জানাচ্ছেন আবহবিদেরা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬.৩ ডিগ্রি বেশি।

আগামী কয়েকদিন রাজ্য জুড়ে তাপমাত্রা আরও বাড়বে। জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারির শুরুতে রাজ্যের কোথাও কোথাও তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেও পৌঁছে যেতে পারে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটে রাজ্যে প্রবেশে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। বুধবারই নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। এর পর ১ ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে। এ ছাড়াও পূর্ব বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। ফলে এর পর থেকে শুধুই ঊর্ধ্বমুখী হবে পারদ। বলাই যেতে পারে, এই বছরের মতো শীত এখানেই শেষ।

You might also like!