Breaking News
 
Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর Rathin Bose : রথীন্দ্র বোস হলেন স্পিকার, স্বচ্ছতার বার্তা দিয়ে বিধানসভা লাইভের ঘোষণা মুখ্যমন্ত্রীর Kakoli Ghosh Dastidar : চার দশকের আনুগত্যের ‘পুরস্কার’ পেলেন না, লোকসভায় পদচ্যুত হয়ে বিস্ফোরক কাকলি

 

kolkata

1 hour ago

ED arrests Kolkata Police DC: মেডিক্যাল চেকআপ শেষে শান্তনুকে নিয়ে আদালতের পথে ইডি

ED raided Shantanu Biswas' house last month in connection with Sona Pappu case
ED raided Shantanu Biswas' house last month in connection with Sona Pappu case

 

কলকাতা, ১৫ মে  : সোনা পাপ্পু মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে ধৃত কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহাকে নিয়ে আদালতের পথে রওনা হলেন তদন্তকারী আধিকারিকরা। শুক্রবার সকালে বিধাননগর হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা বা মেডিক্যাল চেকআপ সম্পন্ন করা হয়।

সূত্রের খবর, সোনা পাপ্পু সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় নাম জড়ানোয় শান্তনু সিনহাকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে ইডি। নিয়ম অনুযায়ী, আদালতে হাজির করার আগে এদিন সকালে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা করার পর তাঁকে ফিট সার্টিফিকেট দেন। এরপরই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইডি-র একটি দল তাঁকে নিয়ে আদালতের উদ্দেশে রওনা দেয়। কলকাতা পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিকের এই গ্রেফতারি নিয়ে বর্তমানে রাজ্য পুলিশ তথা প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

You might also like!