Breaking News
 
Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর Rathin Bose : রথীন্দ্র বোস হলেন স্পিকার, স্বচ্ছতার বার্তা দিয়ে বিধানসভা লাইভের ঘোষণা মুখ্যমন্ত্রীর Kakoli Ghosh Dastidar : চার দশকের আনুগত্যের ‘পুরস্কার’ পেলেন না, লোকসভায় পদচ্যুত হয়ে বিস্ফোরক কাকলি Abhishek Banerjee :সংকটের মাঝেই অগ্নিপরীক্ষার ডাক অভিষেকের, বিজেপিকে ‘লুটের সরকার’ বলে সরাসরি তোপ দাগলেন তিনি

 

kolkata

1 hour ago

CM District Visit Update: শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর জেলাসফরের প্রশাসনিক তৎপরতা

WB CM Suvendu Adhikari
WB CM Suvendu Adhikari

 

কলকাতা, ১৫ মে : শনিবার ডায়মন্ড হারবারে গিয়ে সেখানকার পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠকে বসার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে সেই বৈঠকের প্রশাসনিক প্রস্তুতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়, ডায়মন্ড হারবার থেকে জেলা সফর শুরু করছেন শুভেন্দুবাবু। এর অন্যতম প্রধান লক্ষ্য ফলতার প্রস্তাবিত ভো। সূত্রের খবর, তিনি একইসঙ্গে কর্মিসভাও করবেন, অর্থাৎ ভোটের প্রচার কর্মসূচি রয়েছে। এনিয়ে জেলাস্তরে তৎপরতা তুঙ্গে। মুখ্যমন্ত্রী দলীয় কর্মিসভা ও প্রশাসনিক বৈঠক – জোড়া কর্মসূচিতে প্রস্তুতিতে স্বভাবতই বাড়তি নজর। গত ২৯ এপ্রিল, রাজ্যে দ্বিতীয় দফা ভোটের দিন ইভিএম কারচুপি-সহ একাধিক অভিযোগ ওঠায় ওইদিন ফলতার ভোট বাতিল হয়। ২১ মে সেখানে ফের ভোটের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৪ মে সেখানে ফলপ্রকাশ।

সূত্রের খবর, ফলতাকে নিছক একটি বিধানসভা কেন্দ্র হিসাবে দেখছে না বিজেপি। অভিষেকের গড় বলে চিহ্ণিত দক্ষিণ ২৪ পরগনায় সদ্যসমাপ্ত ভোটে আশাপ্রদ ফল করেছে বিজেপি। ২১শের ভোটে সর্বাত্মক জোর দেবে যুযূধান দুই প্রধান দলই। ফলতার নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, সেই কারণেও মুখ্যমন্ত্রীর এত তৎপরতা।

You might also like!