West Bengal

5 hours ago

Amit Shah : নতুন সরকার গঠন নিয়ে তৎপরতা, মুখ্যমন্ত্রী নির্ধারণে কলকাতায় বৈঠকে অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : বিধানসভা নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর পশ্চিমবঙ্গে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে বিজেপি। সূত্রের খবর, পরিষদীয় দলনেতা নির্বাচন নিয়ে আলোচনার জন্য রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মঙ্গলবার রাত অথবা বুধবার সকালে কলকাতায় পৌঁছে নবনির্বাচিত বিধায়ক ও রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন।

সূত্রের খবর, এবারের ভোটে জয়ের পর অমিত শাহকে বাংলার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে অমিত শাহকে। সহ পর্যবেক্ষক হয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। সেই কারণে তাঁরা আসছেন পরিষদীয় দলনেতা বাছাই করতে। আগামী ৯ মে নবনির্বাচিত বিধায়কদের শপথ অনুষ্ঠান। ওইদিন রাজ্যে আসবেন বলে আগে থেকেই ঘোষণা করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার কাজ সেরে নেবে  বিজেপি।  সূত্রের খবর, শুভেন্দু অধিকারীই এগিয়ে। কারণ, তিনি নন্দীগ্রাম ও ভবানীপুর জোড়া আসনে বড় ব্যবধানে জিতেছেন। তবে দৌড়ে রয়েছেন আরও দু, একজন। 

ছাব্বিশে বঙ্গবিজয়ের নেপথ্যে বিজেপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে অমিত শাহর ভূমিকা সর্বাধিক নিঃসন্দেহে। লাগাতার ‘ডেলি প্যাসেঞ্জারি’ করে তিনি প্রায় সবকটি বিধানসভা কেন্দ্রে জনসভা করেছেন। একইসঙ্গে দলীয় নেতৃত্বের সঙ্গে বারবার বৈঠক করে নিখুঁতভাবে সাজিয়ে দিয়েছেন স্ট্র্যাটেজি। শেষদফা ভোটের আগে টানা বেশ কয়েকদিন এখানেই ছিলেন শাহ। সেসবের উপর ভিত্তি করে এত বড় জয় এসেছে। তাই বাংলায় সরকার গঠনের শেষ দায়িত্বটুকুও তাঁর উপরই সঁপেছে শীর্ষ নেতৃত্ব।  

You might also like!