Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

West Bengal

6 days ago

CEO : বিজয় মিছিলে কড়া শর্ত কমিশনের, তবু ‘দারুণ সহযোগিতা’—সিইওর প্রশংসায় প্রশাসন

Manoj Agarwal
Manoj Agarwal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গণনার ট্রেন্ড সামনে আসতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে গেরুয়া শিবিরে উল্লাসের ঢেউ। ঢাক-ঢোল, আবির, স্লোগানে মুখর হয়ে উঠছে একাধিক এলাকা। কিন্তু এই উচ্ছ্বাসের মাঝেই যেন প্রশ্ন—আজ কি রাস্তায় নামবে বিজয় মিছিল?এই প্রশ্নের উত্তরেই কড়া বার্তা দিল Election Commission of India। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানালেন, বিজয় মিছিল নিয়ে আলাদা করে কমিশনের কোনও নিষেধাজ্ঞা নেই। কিন্তু শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আজ এধরনের কোনও উদযাপন না করাই ভালো বলে মনে করছে কমিশনের কর্তারা। যদি বা কেউ বিজয় মিছিল করতে চায়, তাহলে আগাম কমিশনের অনুমতি নিতে হবে।

সোমবার সকালে ভোটগণনার শুরু হওয়ার কিছুক্ষণ পর যেখানেই বিজেপি প্রার্থীরা এগিয়ে গিয়েছেন, সেখানে প্রায় বিজয় মিছিল শুরু করে দিয়েছেন দলের কর্মী-সমর্থকরা। অথচ আগে এনিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বলা হয়েছিল, গণনার দিন কোনও উৎসব করা যাবে না। তা সত্ত্বেও বিজেপির জয়োল্লাস নিয়ে এদিন সিইও মনোজ আগরওয়ালের কাছে জানতে চাওয়া হয়েছিল। তিনি জানান, এমন কোনও নিষেধাজ্ঞা নেই। কিন্তু শৃঙ্খলা বজায়ের স্বার্থে এদিন আনন্দ উদযাপন না করার পরামর্শ দিচ্ছে কমিশন। অবশ্য তা করতে চাইলে কমিশনের আগাম অনুমতি প্রয়োজন, অন্যথায় তা করা যাবে না।

You might also like!