Yamuna toxic foam: যমুনার জলে ফের বিষাক্ত ফেনা, কালিন্দী কুঞ্জে দূষণের মাত্রা চরমে

Toxic foam returns to Yamuna
Toxic foam returns to Yamuna

 

নয়াদিল্লি, ২৫ অক্টোবর : রাজধানীতে যমুনা নদীর দূষণ পরিস্থিতি ফের উদ্বেগজনক রূপ নিল। শনিবারের পর রবিবার সকালেও দিল্লির কালিন্দী কুঞ্জ সংলগ্ন যমুনা নদীর উপরিভাগে ভেসে বেড়াতে দেখা যায় বিষাক্ত সাদা রাসায়নিক ফেনার পুরু আস্তরণ। দীপাবলি ও আসন্ন ছট পুজোর মুখে পবিত্র নদীর জলের এই ভয়াবহ রূপ দেখে স্থানীয় বাসিন্দা ও পরিবেশবিদদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এদিন সকালে কালিন্দী কুঞ্জ ঘাটে নদীর বিস্তীর্ণ অংশ সাদা বরফের মতো বিষাক্ত ফেনায় ঢেকে থাকতে দেখা যায়। নদী থেকে তীব্র দুর্গন্ধও বের হয়। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন শিল্পাঞ্চলের অপরিশোধিত রাসায়নিক বর্জ্য এবং আবাসিক এলাকার ডিটারজেন্ট মিশ্রিত নিকাশী জল সরাসরি নদীতে ফেলার কারণেই জলে ফসফেটের মাত্রা মাত্রাতিরিক্তভাবে বেড়ে গিয়ে এই বিষাক্ত ফেনার সৃষ্টি হয়।

প্রতি বছর উৎসবের মরশুমে যমুনার এই বিষাক্ত ফেনা সাধারণ পুণ্যার্থী ও উৎসবপ্রেমীদের জন্য চরম স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। ছট পুজোর সময় বহু মানুষ এই নদীর জলেই নেমে পুজো ও সূর্য প্রণাম সারেন। ফলে এমন দূষিত জল চর্মরোগ ও শ্বাসকষ্ট সহ নানা শারীরিক সমস্যার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। দিল্লি প্রশাসনের পক্ষ থেকে প্রতি বছর রাসায়নিক স্প্রে ও ব্যারিকেড দিয়ে এই ফেনা আটকানোর চেষ্টা হলেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় প্রশ্ন উঠছে রাজধানীর সার্বিক দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…