Cooch Behar News: 'বাংলাদেশিদের বালি চুরি'র অভিযোগ; বিএসএফ বাধা দিতেই হামলা, ধুন্ধুমার কোচবিহারে

As the BSF attempted to intervene, stones were pelted at the jawans
As the BSF attempted to intervene, stones were pelted at the jawans

 

কোচবিহার, ২৫ অক্টোবর : মেখলিগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তে মাঝে বয়ে চলা নদী থেকে বাংলাদেশি দুষ্কৃতীদের বালি চুরির চেষ্টার অভিযোগে কেন্দ্র করে শনিবার সন্ধ্যা নাগাদ উত্তেজনা দেখা দেয়। বাধা দিলে বিএসএফকে পাথর ছোড়ে দুষ্কৃতীরা। জওয়ানরা পালটা প্রতিরোধ করতেই এলাকা ছাড়ে দুষ্কৃতীর দল। তিস্তার শাখা নদী সানিয়াজান। দুই ধারে বাংলাদেশ ও ভারত। ওদিকে বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্ত। এ দিকে কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা।

একটি ভাইরাল ভিডিওতে (ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি) দেখা গিয়েছে, কিছু দুষ্কৃতী সানিয়াজান নদী থেকে বালি চুরি করছিল। জানা গেছে, বিএসএফ বাধা দিতেই জওয়ানদের উপর পাথর ছোঁড়া হয়। লাঠি, বাঁশ নিয়ে ওসির থেকে ছুটে আসে একদল বাংলাদেশি দুষ্কৃতী। পরে জওয়ানরা পালটা প্রতিরোধ করলে তারা পালিয়ে যায়। দুষ্কৃতীরা বিস্ফোরক ছুড়েছে বলেও অভিযোগ। ঘটনায় সীমান্ত এলাকায় উদ্বেগ তৈরি হলেও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…