Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

8 months ago

Naushad protest update:ধর্মতলায় উত্তেজনা, নওশাদ সমর্থকরা প্রতিবাদের নামে ঘটালেন অরাজকতা

Tension in Dharmatala
Tension in Dharmatala

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :এসআইআর-ওয়াকফ প্রতিবাদের আড়ালে ধর্মতলায় ‘গুন্ডামি’ চালাচ্ছে আইএসএফ কর্মী সমর্থকরা। কলকাতা পুলিশের অনুমতি ছাড়া তারা ধর্মতলায় ধর্নামঞ্চ তৈরি করতে গেলে পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার জেরে ধর্মতলা মেট্রো চ্যানেল রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি শুরু হয় আইএসএফ কর্মীদের। বিক্ষোভে অংশ নিতে মাঝ রাস্তায় বসে পড়েন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। পরে তাঁকে আটক করা হয়।

ঘটনাস্থলে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। আইএসএফের বিক্ষোভে কার্যত স্তব্ধ যান চলাচল। চরম সমস্যার মুখে সাধারণ মানুষ। যে কোনও সময় বাংলায় চালু হতে পারে বিশেষ নিবিড় সংশোধনী অর্থাৎ এসআইআর। আর এহেন সিদ্ধান্তের প্রতিবাদে এবং ওয়াকফ আইন বাতিলের দাবিতে আজ বুধবার বিক্ষোভের ডাক দেন নওশাদ সিদ্দিকী । এজন্য কলকাতা পুলিশের কাছে কোনও আগাম অনুমতি চাওয়া হয়নি বলে অভিযোগ। হঠাৎ করেই ধর্মতলা মেট্রো চ্যানেলে আইএসএফ কর্মীরা জড়ো হতে শুরু করেন এবং ধর্না মঞ্চ তৈরির চেষ্টা করা হয়। তাতে বাধা দিলে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে বেঁধে যায় আইএসএফ কর্মীদের।
একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় ধর্মতলা এলাকায়। এর মধ্যেই রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন নওশাদ সিদ্দিকি। জানা গিয়েছে, পুলিশ তাঁকেও আটক করেছে। নওসাদের অভিযোগ, পুলিশ সজোরে তাঁর পেটে নাকি ঘুষি মেরেছে। যদিও পুলিশের তরফে সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।

You might also like!