Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

8 months ago

Medical students protest:রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে আচমকা ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় প্রতিক্রিয়া

medical college admissions closure
medical college admissions closure

 

কলকাতা, ১৯ আগস্ট : রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে আচমকাই বন্ধ হয়ে গেল ভর্তি প্রক্রিয়া! এমবিবিএস, বিডিএস কোর্সে আপাতত কাউকে ভর্তি করা হচ্ছে না। স্বাস্থ্যভবনের এহেন নোটিশ পেয়ে চূড়ান্ত অনিশ্চয়তার মুখে নিট উত্তীর্ণরা।

স্বাস্থ্যভবনের এই নোটিশের বিরোধিতা করেছে বিভিন্ন সংগঠন। ফের কবে তাঁরা মেডিক্যাল কলেজে ভর্তি হয়ে ডাক্তারি কোর্স শুরুর সুযোগ পাবেন, জানেন আগ্রহীরা। ওয়াকিবহাল মহলের একাংশের অনুমান, ওবিসি জটের কারণেই রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে নতুন কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে না।

স্বাস্থ্যভবনের অন্দরের খবর, কিছু আইনি জটিলতার জন্য এই সিদ্ধান্ত। আর তাতেই অনুমান করা হচ্ছে, ওবিসি সংরক্ষণ সার্টিফিকেট নিয়ে আইনি জট এখনও কাটেনি। বিষয়টি বিচারাধীন। সেই কারণেই ডাক্তারিতে ভর্তি প্রক্রিয়া আপাতত স্থগিত করা হল। হয়ত মামলার নিষ্পত্তি হওয়ার অপেক্ষা করছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ওবিসি নিয়ে এই জটিলতার কারণে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফলও প্রকাশ করা যায়নি।

You might also like!