Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

8 months ago

Kunal Ghosh : কুৎসা ও অপপ্রচারে ক্ষুব্ধ কুণাল, অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের!

Kunal Ghosh & 'Tilottama's father
Kunal Ghosh & 'Tilottama's father

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: লাগাতার অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত কুৎসার অভিযোগে আর জি কর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “নির্যাতিতার পরিবারের প্রতি সহানুভূতি আছে, কিন্তু তার মানে এই নয় যে কারও বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা যাবে।”

সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে ‘সেটিং’ তত্ত্ব নিয়ে সরব হন অভয়ার বাবা। অভিযোগ করেন, টাকা খেয়ে তদন্ত প্রভাবিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির অফিসাররা। সাঁঠ রয়েছে পুলিশেরও। তিনি আরও দাবি করেন, কুণাল নাকি সিজিও কমপ্লেক্সে গিয়ে ‘ডিল ফাইনাল’ করিয়েছেন। সংবাদমাধ্যমে অভয়ার বাবার এহেন বক্তব্যের প্রেক্ষিতে আগেই আইনি নোটিশ পাঠিয়েছিলেন কুণাল। এবার মানহানির অভিযোগ তুলে ব্যাঙ্কশাল আদালতে মামলা দায়ের করলেন।

গত মঙ্গলবার অভয়ার বাবাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী। চারদিনের মধ্যে সাংবাদিক বৈঠক করে এহেন বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে বলেও জানানো হয়েছিল। অন্যথায়, আইনি পদক্ষেপ করা হবে। সেই সময়সীমা শেষ হয়েছে। এরপরেই আজ বুধবার মামলা দায়ের।

যদিও আগেই অভয়ার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা জানিয়ে কুণাল জানান, “আমার পূর্ণ সহানুভূতি রয়েছে। একটা জঘন্য ঘটনা ঘটেছে। অপরাধী শাস্তি পেয়েছে। আমরা সবাই ন্যায় চেয়েছি এবং পেয়েছি। কিন্তু উনি যা মুখে আসবে বলে যাবেন, যে যা শেখাবে তাই বলবেন, তা হতে পারে না। উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন, তার প্রমাণ দিতে হবে।” বলে রাখা ভালো, গত ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দেন আরজি কর হাসপাতালে মৃত ডাক্তারের বাবা-মা। সেখানেই রাজ‌্য সরকার ও সিবিআইকে জড়িয়ে এহেন চাঞ্চল্যকর অভিযোগ করেন।

You might also like!