Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Jadavpur University Violence: যাদবপুরে অশান্তিতে হাই কোর্টে মামলা, মঙ্গলে শুনানির সম্ভাবনা

High courts of India
High courts of India

 

কলকাতা, ৩ মার্চ : ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভার দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এবার এই ঘটনার জল গড়াল কলকাতা হাই কোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা।

মামলাকারীর দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় পুলিশ নিষ্ক্রিয়। অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত মোট ৭টি এফআইআর দায়ের হয়েছে। তার মধ্যে ২টি করেছে পুলিশ। বাকি ৫টি এফআইআর তৃণমূলের তরফ থেকে করা হয়েছে।

মামলাকারীর অভিযোগ, বাম ছাত্রদের কোনও অভিযোগ জমাই নেয়নি পুলিশ। অথচ তাদের মেসগুলিতে তল্লাশির নামে হেনস্তা করা হচ্ছে। অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। এই মর্মে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করা হয়েছে।

You might also like!